জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল পেয়ে ঠাকুরগাঁওয়ে একটি ভোটকেন্দ্রের পার্শ্ববর্তী পুকুর থেকে দেশীয় লাঠি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সদর উপজেলার রহিমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের পাশের পুকুর থেকে লাঠিগুলো উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে বেশ কিছু লাঠিসোটা উদ্ধার করে। তবে কে বা কাহারা এসব রেখেছে তা জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।
তবে স্থানীদের অভিযোগ, কোনো একটি গোষ্ঠী এমন কর্মকাণ্ড করে নির্বাচনে ভয়ভীতি সৃষ্টি করার চেষ্টা করছে। যাতে করে হিন্দু সম্প্রদাযয়ের লোকজন ভোটকেন্দ্রে ভোট দিতে না যায়।
