শ্রীপুরে ক্র্যাচে ভর করে ভোট দিতে আসলেন তোফাজ্জল

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম

আস্তে আস্তে দুটি ক্রাচে ভর করে মাঠ দিয়ে ভোট কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছিলেন তোফাজ্জল হোসেন (৩৫)। খুবই ধীরে ধীরে তার চলা। দুটি পাই অর্ধ অচল। কিন্তু বহুদিন পর ভোটের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আনন্দটি বিফলে যেতে দেননি। তাই অনেক কষ্ট সহ্য করেই কেন্দ্রে এসে শান্ত পরিবেশে ভোট দিতে পেরে বেশ উচ্ছাসিত তিনি।

তোফাজ্জাল হোসেন গাজীপুরের শ্রীপুর উপজেলার পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের মৃত আবদুল মোতালিবের ছেলে। রাজমিস্ত্রি কাজ করার সময় ইটের তাক পায়ের উপড়ে পড়ে গেলে দুটি পা ভেঙে যায়। তিনি দুপুরে বৈরাগীর চালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পুরুষ বুথে ভোট দেন। 

তোফাজ্জল হোসেন জানান, আমার চলতে ফিরতে অনেক কষ্ট হয়। বেশি ভীর হবেনা এ সময় তাই দুপুরে আসা হলো ভোটে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনা। তিনি বলেন তবুও অনেক দিন পরে দেশে রাজা বানানোর ভোট আসছে তাই কষ্ট মেনেই চলে আসলাম। এমন সময় ভোটটা না দিতে পারলে অতৃপ্তি থাকবে। 

তিনি আরো বলেন, বেশ শান্ত আর নিরাপদ পরিবেশ ছিলো ভোট কেন্দ্রে। আশা আগামীতে যারাই সরকার গঠন করবে তারা যেন মাদক আর সন্ত্রাস দমনে অনেক বেশি কাজ করেন। দেশটা নানা কারণে অনেক পিছনে পড়ে গেছে। এখন কাজ হবে সামনে এগিয়ে যাওয়া আর মানুষের জীবন মানের উন্নয়ন নিশ্চিত করে বাস্তবায়ন করা। আশা করি মানুষ সামনে একটি ভালো সরকার পাবে মানবিক সরকার পাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত