বরিশাল ৫ আসনে বিজয়ী ধানের শীষের সরোয়ার

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪০ এএম

বরিশাল-৫ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার এক লাখ ৩৩ হাজার ৬টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ তার কার্যালয়ের ফল ঘোষণা করেন। এসময় বেসরকারিভাবে সরোয়ারকে বিজয়ী ঘোষণা করেন। 

সরোয়ারের নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখার সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ২১৬টি ভোট পেয়েছেন। এছাড়া মই প্রতীকের ডা. মনীষা চক্রবর্তী পেয়েছেন ২১ হাজার ৯৬৩টি ভোট।

বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন বলেন, বরিশাল জেলা জুড়ে সুষ্ঠু ভোট হয়েছে। আমরা পর্যায়ক্রমে বাকি আসনের ফলাফল ঘোষণা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত