ফরাসি তরুণ উইঙ্গার রায়ান মেসিকে নিয়ে সৌদি আরবে আগ্রহের গুঞ্জন শেষ পর্যন্ত বাস্তব রূপ পেল। ধারে যোগ ক্রিশ্চিয়ানা রোনালদোদের সৌদি লিগের ক্লাব নিওম এফসিতে যোগ দিয়েছেন তিনি স্ট্রাসবুর্গ থেকে।
এর আগে ইউরোপীয় ফুটবলভিত্তিক ট্রান্সফার সূত্রে জানানো হয়েছিল, রায়ান মেসিকে দলে নেওয়ার বিষয়ে নিওম ক্লাব আগ্রহ দেখাচ্ছে এবং আলোচনা ছিল একেবারেই প্রাথমিক পর্যায়ে। সেই আগ্রহই এখন রূপ নিয়েছে লোন চুক্তিতে।
ফ্রান্সের সেভ্র শহরে জন্ম নেওয়া রায়ান মেসির উচ্চতা প্রায় ১.৭৫ মিটার। ডান পায়ে খেলা এই আক্রমণভাগের ফুটবলার মূলত বাম দিক দিয়ে আক্রমণে বেশি স্বচ্ছন্দ। ক্যারিয়ারের শুরুতে তিনি খেলেছেন ভার্সাইয়ের যুব দলে। পরে ডিজঁ ক্লাবের বয়সভিত্তিক দলে গড়ে ওঠেন।
২০২৪ সালে তিনি স্ট্রাসবুর্গের রিজার্ভ দল হয়ে মূল দলে ওঠেন এবং পরের মৌসুমে নিয়মিত খেলার সুযোগ পেতে ধারে যান পাউয়ে।
ফুটবল বিশ্লেষকদের মতে, পাউয়ের হয়ে নিয়মিত ম্যাচ খেলার মধ্য দিয়েই ইউরোপের বাইরের ক্লাবগুলোর নজরে পড়েন এই তরুণ ফরোয়ার্ড। গত দেড় বছরে তাঁর বাজারমূল্যও দ্রুত বেড়েছে।
সাম্প্রতিক সময়গুলোতে সৌদি প্রো লিগ শুধু বড় তারকাই নয়, ইউরোপের তরুণ ফুটবলারদের প্রতিও বিশেষ আগ্রহ দেখাচ্ছে। বিশেষ করে ফরাসি ফুটবল বাজার থেকে উদীয়মান খেলোয়াড়দের দলে টানার প্রবণতা স্পষ্টভাবে বেড়েছে। রায়ান মেসির সৌদি লিগে যোগ দেওয়াও সেই কৌশলেরই অংশ হিসেবে দেখা হচ্ছে।
উসমান তারিককে 'চাকার' নয় ভারতের বিপক্ষে 'ট্রাম্পকার্ড' মনে করেন সালমান আগা