রিজভীর শারীরিক অবস্থার উন্নতি 

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম

হাসপাতালে ভর্তি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন রুহুল কবির রিজভীর জ্বর নেই, শ্বাসকষ্টও কমে গেছে। গত দু'দিনে শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। 

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) রিজভীর সঙ্গে সার্বক্ষণিক থাকা ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বলেন, ভাই এখন অনেকটাই সুস্থতাবোধ করছেন।

এর আগে সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে দেখতে যান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালীর সেনবাগ থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত