মডেল-অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবার প্রকাশ করলেন সম্প্রতি তার ঘরে আসা নতুন অতিথি আনায়ার ছবি। ভালোবাসা দিবস উপলক্ষ্যে নিজের জীবনের বিশেষ এই উপহার সবার সামনে আনলেন ।
ইনস্টাগ্রামে শেয়ার করা কয়েকটি ছবিতে দেখা যায়, মেয়েকে কোলে নিয়ে স্নেহমাখা মুহূর্তে ধরা দিয়েছেন অপূর্ব। সঙ্গে স্ত্রী শাম্মা দেওয়ান। ক্যাপশনে অপূর্ব লিখেছেন, ‘এই বছর আমাদের ভ্যালেন্টাইন হলো আমাদের ছোট্ট রাজকন্যা আনায়া। ওর জন্য দোয়া করবেন।’
ছবিগুলো প্রকাশের পর দ্রুত সময়ে সেটি ভাইরাল হয়। শুভেচ্ছায় ভাসতে থাকেন অভিনেতা।
টিভিতে আজ যা যা দেখবেন
নতুন সরকারের শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান