ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডে  ‘এডোলেসেন্স’র আধিপত্য

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ এএম

স্বাধীন সিনেমা ও টেলিভিশনের সৃজনশীল শক্তিকে অভ্যর্থনা জানিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ২০২৬ সালের ৪১তম ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডস। ১৫ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের হলিউড প্যালাডিয়াম এ আয়োজিত এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ‘স্যাটারডে নাইট লাইভ’খ্যাত কৌতুক অভিনেত্রী ইগো নডিম।

ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডসে সেরা সিনেমার পুরস্কার জিতেছে নেটফ্লিক্সের চলচ্চিত্র  ‘ট্রেইন ড্রিমস’।  ক্লিন্ট বেন্টলি পরিচালিত এই সিনেমাটি সেরা পরিচালক ও সেরা সিনেমাটোগ্রাফিসহ মোট তিনটি প্রধান পুরস্কার অর্জন করেছে, যা এ আসরের সর্বোচ্চ। ‘অ্যানোরা’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন মাইকি ম্যাডিসন। পাশাপাশি ‘ইফ আই হ্যাড লেগস আই উড/ইড কিক ইউ’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী পুরস্কার লাভ করেন রোজ বার্ন ।

এছাড়া নেটফ্লিক্সের  ‘এডোলেসেন্স’  সিরিজটি টেলিভিশন ক্যাটাগরিতে আধিপত্য বিস্তার করে সবচেয়ে বেশি পুরস্কার জিতেছে। এটি সেরা নতুন চিত্রনাট্যযুক্ত সিরিজ, সেরা অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেতা এবং ব্রেকথ্রু পারফরম্যান্সসহ মোট চারটি পুরস্কার জিতে নিয়েছে।

‘এডোলেসেন্স’ মূলত একটি ব্রিটিশ সিরিজ যা একটি ১৩ বছর বয়সী ছেলের খুনের অভিযোগে গ্রেপ্তারের গল্প তুলে ধরেছে।  যা সমসাময়িক দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত