ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক ফুটবলার আমিনুল হক

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৮ পিএম

জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হককে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বধীন মন্ত্রিসভায় ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্যান্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সাথে তাকে শপথ পাঠ করার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

আমিনুল হক ঢাকা-১৬ আসন থেকে জাতীয় নির্বাচন করেছিলেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই করে জামায়াত ইসলামের প্রার্থী কর্নেল (অব) আব্দুল বাতেনের কাছে হারেন। সংবিধান অনুযায়ী মন্ত্রী পরিষদের সর্বোচ্চ ১০ ভাগ টেকনোক্র্যাট (সংসদ সদস্যের বাইরে) মন্ত্রী পরিষদে থাকতে পারে। সাধারণত বিশিষ্ট ব্যক্তি যাদের বিশেষ বিষয়ে অভিজ্ঞতা ও অসাধারণ দক্ষতা এবং দলের ত্যাগী নেতাদের টেকনোক্যাট কোটায় মন্ত্রী করা হয়। 

শপথ নিচ্ছেন আমিনুল হক

তিন চার দশকে (সাদেক হোসেন খোকা, হারুনুর রশিদ, সালাম মুর্শেদী, সাকিব আল হাসান, মাশরাফি বিন মোর্তজা, হাসানুল হক ইনু, আলী আজগর লবি,এহসানুল হক মিলনসহ আরও অনেকে) ক্রীড়াবিদ,সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্ট অনেকেই সংসদ-সদস্য ও মন্ত্রীত্ব করেছেন। কিন্তু তাদের কেউই টেকনোক্র্যাট ছিলেন না। আমিনুল হকই প্রথম।

স্বাধীনতা পর থেকে বিগত ৫৬ বছরে মোট ৩২ জন ব্যক্তি মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। ১৯৯০ সালে নিতাই রায় চৌধুরী মাত্র তিন মাস মেয়াদে মন্ত্রী হিসেবে এই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। এরপর আটজন প্রতিমন্ত্রী, সাতজন উপদেষ্টা ও একজন উপমন্ত্রী এই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত