নামাজ নিয়ে দুশ্চিন্তায় বর্ষা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম

জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের পাঁচ দিন পরও আঙুলে থাকা কালি নিয়ে ভিন্ন এক ভাবনায় চিত্রনায়িকা বর্ষা। ধর্মীয় অনুশাসন অনুযায়ী অজু ঠিকভাবে হচ্ছে কি না, তা নিয়েই সংশয়ে পড়েছেন এই অভিনেত্রী। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে নিজের উদ্বেগের কথা জানান তিনি। বর্ষার পোস্ট করা ছবিতে দেখা যায়, বাম হাতের বৃদ্ধাঙ্গুলে এখনো স্পষ্ট ভোটের কালির দাগ রয়ে গেছে। পোস্টের ক্যাপশনে বর্ষা লিখেছেন, ‘ভোটের কালি, ভাবছি অজু হচ্ছে নাকি? আজ ৬ দিন।’ 

পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যে ভক্তরা নানা মতামত ও পরামর্শ দিতে শুরু করেন। কেউ আশ্বস্ত করেছেন, আবার কেউ দিয়েছেন ধর্মীয় ব্যাখ্যা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত