খুলনায় গভীর রাতে যুবককে গুলি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২০ এএম

খুলনা জেলার টুটপাড়ায় সোহেল (৩৫) নামে এক যুবককে গুলি করেছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নগরীর টুটপাড়ার শিশু বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুই মোটরসাইকেলে ৫ জন দুর্বৃত্ত এসে সোহেল নামে ওই যুবকের কোমরে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

একই স্থানে গত ৫ ফেব্রুয়ারি রাকিব নামে এক যুবককে গুলি করে হত্যা করার ঘটনা ঘটেছিল। সেই ঘটনার জেরেই এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ঘটনার কারণ অনুসন্ধান ও অপরাধীদের ধরতে পুলিশ মাঠে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত