সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম

সম্প্রতি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেড এর ঠাকুরগাঁও শাখা কার্যালয়ে ‘‘ব্যবসা উন্নয়ন সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬’’ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিইও জনাব নিমাই কুমার সাহা, সভাপতির দায়িত্বে ছিলেন জনাব মো. হাবিবুর রহমান হাবিব, জিএম (উ.), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. বজলুর রহমান, ডিজিএম (উ.) এবং জনাব মো. মানিক মিয়া, ডিজিএম (উ.)। এছাড়াও অনুষ্ঠানে উক্ত শাখা কার্যালয়ের আওতাধীন সকল শাখা অফিসের ইনচার্জ সহ বিভিন্ন পর্যায়ের উন্নয়ন কর্মকর্তা ও কর্মীগণ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত