মাদারীপুরের কালকিনিতে সেনাবাহিনীর অভিযানে উদ্ধারকৃত ৪০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কালকিনি উপজেলার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের একটি পরিত্যক্ত জমির মধ্যে ককটেলগুলো একই সঙ্গে ধ্বংস করা হয়।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কালকিনি উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করে সেনাবাহিনী। আজ বরিশালের সেনাবাহিনীর ক্যাপ্টেন পরশ মাহামুদ এর নেতৃত্বে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেন কালকিনি আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও বোম ডিসপোজাল প্রশিক্ষণপ্রাপ্ত হারুন অর রশীদ।
এ সময় কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেনসহ অন্যান্য পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি পদ শূন্য হলেই নির্বাচন করতে প্রস্তুত ইসি