হাজারীবাগে বেঙ্গল লেদার কমপ্লেক্সের ভবনে আগুন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ এএম

পুরান ঢাকার হাজারীবাগে বেঙ্গল লেদার কমপ্লেক্সের ভবনে আগুন লেগে একটি ঝুটের গুদামে পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস জানায়,ভোর ৬টার কিছু আগে হাজারীবাগের বেঙ্গল লেদার কমপ্লেক্সের ভবনটি আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পাঁচটি ইউনিট সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ভবনটিতে একাধিক প্রতিষ্ঠান রয়েছে যার মধ্যে কয়েকটি গার্মেন্টস ও একটি জুতার কারখানাসহ লেদার কারখানা রয়েছে।

স্থানীয় ও প্রতিষ্ঠানগুলো কর্মচারীদের ধারণা ভবনের চারতলায় থাকা একটি কারখানা থেকেই আগুনের সূত্রপাত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত