এতিমদের সঙ্গে ইফতার করলেন জামায়াত আমির

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৯ পিএম

রমজানের প্রথম ইফতার ইয়াতিমদের সঙ্গে করেছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে একটি হোটেলে ইয়াতিমদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করে জামায়াত। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ইয়াতিম শিশুদের সঙ্গে ইফতার করেন ডা. শফিক।

ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, মহানগরী উত্তর এর প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, মিরপুর পূর্ব থানার আমির শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানা আমির আনোয়ারুল করিম, কাফরুল উত্তর থানা আমির রেজাউল করিম প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত