রমজান উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে প্রশাসনের উদ্যোগে নিয়মিত বাজার মনিটরিংয়ের সময় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পৌরসভার জলদী মিয়ার বাজারে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামশেদুল আলম।
ভ্রাম্যমাণ আদালত জানান, বৃহস্পতিবার বিকালে অভিযানকালে বাজারের ব্যবসায়ীদের ডেকে অধিক মুনাফা ও অবৈধ মজুতদারির বিষয়ে সতর্ক করা হয়। এ সময় একটি মুদি দোকানে অননুমোদিত মিষ্টি বিক্রির অপরাধে এবং দোকানে রক্ষিত মিষ্টিসমূহ খাবার অনুপযোগী হওয়ায় দোকানে রাখা প্রায় ২০ কেজি মিষ্টি জব্দ করে বিনষ্ট করাসহ ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। এছাড়া দুটি কলার আড়ত পরিদর্শন করে অতিরিক্ত মূল্যে কলা বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।
এবিষয়ে ইউএনও মো.জামশেদুল আলম জানান, বাজারে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যামাণ আদালত অব্যাহত থাকবে। একই সঙ্গে মুনাফালোভী ব্যবসায়ীদের জরিমানাসহ কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
