মৌলভীবাজারে ভ্যান-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১১ এএম

মৌলভীবাজার জেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে আসার পথে একটি দ্রুতগামী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর চালক নিহত হন। পরে স্থানীয়রা দুই যাত্রীকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তারাও মারা যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফ বলেন, হাসপাতালে আনার আগেই তারা মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত