৩৫ বছর মসজিদে বসবাসরত ভূমিহীন মুয়াজ্জিন পেলেন সহায়তা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম

গণমাধ্যমে সংবাদ প্রচারের পর প্রায় ৩৫ বছর ধরে পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর শহরের গোরস্থান জামে মসজিদে বসবাসরত মুয়াজ্জিন ভূমিহীন আবদুল্লাহ আল মামুনকে প্রাথমিকভাবে নগদ তিন হাজার টাকাসহ ইফতার সামগ্রী সহায়তা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য রুহুল আমিন দুলাল।

সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে ‘ঘর নেই সংসার নেই মসজিদে কাটিয়েছেন ৩৫ বছর’এই শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করা হয়। ওই প্রতিবেদনটি প্রকাশের পরই আব্দুল্লাহ আল মামুনের পাশে দাঁড়ান তিনি। 

এমপি রুহুল আমিন দুলাল ঢাকায় অবস্থান করায় মঠবাড়িয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র হারুন অর রশিদ, পৌর যুব দলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান ফিরোজ তার পক্ষ থেকে এসব সহায়তা তুলে দেন।

মোয়াজ্জিন আব্দুল্লাহ আল মামুন (৫৩) বলেন, আমাকে সংসদ সদস্যের পক্ষ থেকে সহযোগিতা পৌঁছে দিয়েছে। এখন আর না খেয়ে রোজা রাখতে হবে না। এবং আশ্বস্ত করেছে ভবিষ্যতে আমার সুবিধা-অসুবিধা দেখবেন তিনি।

ফোনে পিরোজপুর ৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল জানান, গণমাধ্যমে আব্দুল্লাহ আল মামুনের মানবতার জীবন দেখে আমার পক্ষ থেকে নগদ অর্থসহ ইফতার সামগ্রী পাঠিয়েছি। ভবিষ্যতে সরকারি কোনো অনুদান আসলে অবশ্যই আমরা তাকে দেব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত