বাংলাদেশের বিখ্যাত সব খাবারের তালিকায় প্রথমেই যে নামটি আসে, সেটি হলো বিরিয়ানি। আর দেশের অধিকাংশ মানুষের কাছেই খাবারটি সবচেয়ে প্রিয়। উৎসব কিংবা বিশেষ দিন খাদ্য তালিকায় বিরিয়ানি থাকলে অন্য কিছু প্রয়োজন হয় না। তাই তো রমজানে ইফতারের এই প্রিয় পদটি সবাই কাম্য। একই সঙ্গে প্রযুক্তি আমাদের জীবন-যাপনকে সহজ করেছে পাশাপাশি সব কিছুকে হাতের মুঠে এনে দিয়েছে।
রোজায় কোন মসজিদে ইফতারে বিরিয়ানি কিংবা তেহারি দেবে তাও জানা যাবে অ্যাপে। এমনই এক অ্যাপ ‘বিরিয়ানি দিবে’ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অ্যাপে রিয়েল টাইমে দেখা যাচ্ছে কোন মসজিদে বিরিয়ানি দেওয়া হচ্ছে। অ্যাপ থেকে আপডেট নিয়ে জানতে পারবেন তা অনেক আগেই।
চলতি বছরের রোজার শুরুতেই এই জনপ্রিয়তাকে ভিন্ন মাত্রা দিয়েছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ছেন তিনি।
এখানে লাইভ লোকেশন অ্যাড করা যায় ওয়েবসাইট ও অ্যাপে। যে কেউ চাইলে এখানে ভিজিট করে এই বিরিয়ানি খাওয়ার সুযোগ পেতে পারে। ফলে অন্যান্য ব্যবহারকারীরাও দেখতে পাবেন কোথায় আজ কোন মসজিদে দেওয়া হচ্ছে বিরিয়ানি।
