বাড়ল সোনার দাম, নতুন ভরি কত?

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ এএম

দেশের বাজারে তেজাবী স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, একই দিন সকাল ১০টা থেকে দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্য অলংকারের নতুন মূল্য কার্যকর হবে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ বিক্রয়মূল্য বহাল থাকবে।

নতুন নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) স্বর্ণের মূল্য প্রতি গ্রাম ২২ হাজার ৩৮০ টাকা, যা ভরি হিসেবে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) প্রায় ২ লাখ ৬১ হাজার টাকায় দাঁড়ায়। ২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) স্বর্ণের দাম প্রতি গ্রাম ২১ হাজার ৩৬০ টাকা, অর্থাৎ ভরি প্রায় ২ লাখ ৪৯ হাজার টাকা। ১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) স্বর্ণের মূল্য প্রতি গ্রাম ১৮ হাজার ৩১০ টাকা, যা ভরি হিসেবে প্রায় ২ লাখ ১৩ হাজার ৫০০ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৪ হাজার ৯৮৫ টাকা, ভরি প্রায় ১ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা।

রুপার অলংকারের ক্ষেত্রেও নতুন দর নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) রুপার মূল্য প্রতি গ্রাম ৫৭৫ টাকা, যা ভরি হিসেবে প্রায় ৬ হাজার ৭১০ টাকা। ২১ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) রৌপ্যের দাম প্রতি গ্রাম ৫৫০ টাকা, ভরি প্রায় ৬ হাজার ৪১৫ টাকা। ১৮ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্ককৃত) রৌপ্যের মূল্য প্রতি গ্রাম ৪৭০ টাকা, যা ভরি হিসেবে প্রায় ৫ হাজার ৪৮০ টাকা। সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি গ্রাম ৩৫০ টাকা, ভরি হিসেবে প্রায় ৪ হাজার ৮০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ক্রেতাদের কাছ থেকে সংগ্রহ করে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত