গাসিকের প্রশাসক হলেন শওকত হোসেন সরকার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫০ পিএম

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রশাসক হিসেবে গাজীপুর মহানগর বিএনপির সভাপতির মো. শওকত হোসেন সরকারকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ, ২০২৪ এর ধারা অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত মো. শওকত হোসেন সরকারকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

একই প্রজ্ঞাপনে আরও পাঁচ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম খান, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে সাখাওয়াত হোসেন খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত