মুন্সীগঞ্জে কৃষি জমির মাটি কাটায় ৪ জনের কারাদণ্ড

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষি জমির উপরিভাগের মাটি অবৈধভাবে কাটার অপরাধে চার জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ১০টায় পর্যন্ত কুচিয়ামাড়া সেতু এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী চারজনকে আটক করে। পরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে প্রত্যেককে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জলিল (৪৫), শাহীন (৩০), সাদ্দাম (৩৭) ও কোরবান আলী (৩৮)।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী বলেন, কৃষি জমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটা বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জেলা প্রশাসকের অনুমতি ছাড়া কৃষি জমির মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এই কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত