শ্রীদেবীহীন আট বছর

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৪ এএম

বলিউডের প্রথম ‘লেডি সুপারস্টার’ খেতাব অর্জন করা নন্দিত অভিনেত্রী শ্রীদেবীর অষ্টম মুত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের এই দিনেই দুবাইয়ের একটি হোটেলে শেষ  নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় চলচ্চিত্রের এই আইকন। তার আকস্মিক মৃত্যু পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। আট বছরেও উন্মোচিত হলো না তার মুত্যুরহস্য। শুধু বলিউডে নয়, শ্রীদেবী চুটিয়ে কাজ করেছিলেন দক্ষিণী বিনোদন জগতেও। অভিনয় আর নাচ দিয়ে ৮০ আর ৯০ দশকের হিন্দি সিনেমার দর্শকদের মাতিয়ে রেখেছিলেন। অভিনয় চর্চার পাশাপাশি একাধিক দক্ষিণ ভারতীয় ভাষা শিখেছিলেন শ্রীদেবী। তিনি অনর্গল তেলেগু, তামিল, মালায়ালম, কন্নড় ও হিন্দি বলতে পারতেন, যা পরে দক্ষিণ ভারতে তার অভিনয়ের দরজা খুলে দিয়েছিল। ১৯৭০ সালে মাত্র চার বছর বয়সে তেলেগু সিনেমার মাধ্যমে তার আত্মপ্রকাশ ঘটে সিনেমা জগতে। সেখানে তার অভিনীত প্রথম সিনেমা ছিল ‘মা নান্না নির্দোষী’।

এরপরের বছর ‘পুমপাত্তা’ সিনেমায় অভিনয় করে সেরা শিশুশিল্পী হিসেবে কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শ্রী। ১৯৭৬ সালে কে বালাচন্দরের সিনেমা ‘মুন্ড্রু মুদিচ্চু’ সিনেমা শ্রীদেবীর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল। এরপর আর এই অভিনেত্রীকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তবে, ‘সোলা শাওন’ ছবি দিয়ে শ্রীদেবীর বলিউডে অভিষেক হয়েছিল ১৯৭৯ সালে।

সর্বশেষ সর্বাধিক পঠিত