বাংলা একাডেমি

সাহিত্য পুরস্কারে ৯ জনের নাম ঘোষণা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৯ এএম

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য ৯ জনের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেবেন। গতকাল সোমবার বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করে।

পুরস্কারপ্রাপ্তরা হলেন, কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ/গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞান ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর ‘প্রস্তাবক কমিটি’র প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ অনুমোদন করে।

রীতি অনুযায়ী, প্রতি বছর মাসব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ পুরস্কার দেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত