মিডল্যান্ড ব্যাংকের নতুন এমডি-সিইও ইমতিয়াজ ইউ আহমেদ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১২ পিএম

মিডল্যান্ড ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ইমতিয়াজ ইউ. আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এমডি ও সিইও নিয়োগের বিষয়ে জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক খাতে ইমতিয়াজের কর্মজীবনের অভিজ্ঞতা ২৫ বছরের বেশি। এর আগে শাহজালাল ইসলামী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। আর্থিক সেবা খাতে সুদীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বগুণসম্পন্ন একজন দক্ষ পেশাজীবী হিসেবে তিনি এমন এক গুরুত্বপূর্ণ সময়ে মিডল্যান্ড ব্যাংকে যোগদান করেছেন, যখন ব্যাংকটি তার বাজার সম্প্রসারণ ও ডিজিটাল রূপান্তর কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করছে।

নতুন নেতৃত্ব ডিজিটাল রূপান্তর, শাখা সম্প্রসারণ এবং অর্থনৈতিক সেবা উন্নয়নের ক্ষেত্রে নতুন গতি আনবে বলে আশা করছে মিডল্যান্ড ব্যাংক।

ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ দেশে ও বিদেশে অনুষ্ঠিত অসংখ্য পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত