সময়ের ব্যস্ত অভিনেত্রী অভিনেত্রী নাজনীন নাহার নীহার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে বিষয়টিকে ‘নাটক’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি।মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করেন নীহা। প্রথম নাটকেই দর্শকের নজর কাড়েন। এরপর থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি।
আসন্ন ঈদের কাজের ব্যস্ততার মধ্যেই বুধবার রাতে নিজের ফেসবুক ‘মাই ডে’ তে ‘আলহামদুলিল্লাহ’ লিখে একটি ছবি পোস্ট করেন নীহা। ছবিতে হলুদ লাগানো দুটি হাত দেখা যায়। মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় বিয়ের গুঞ্জন।
বিভিন্ন নাট্যগ্রুপে অনেকে দাবি করেন, নাজনীন নাহার নীহা বিয়ে করেছেন। ছবিটি শেয়ার করে তোফাজ্জল হোসেন আরমান প্রশ্ন রাখেন ‘তাহলে কি নাজনীন নাহার নীহা বিয়ে সেরে ফেলেছেন? সত্যিই কি বিয়ে করেছেন, নাকি নাটকের দৃশ্য? বাস্তবে বিয়ে করে থাকলে অভিনন্দন।’
ওটিটিতে আজ পারসার ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’
সাগরে ডাকাতের গুলিতে কুতুবদিয়ার জেলে নিহত