রাজধানীর ভাটারা থানাধীন আবাসিক এলাকার একটি বাসা থেকে মাহমুদা আক্তার জেরিন (২৭) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে ভাটারা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
ভাটার থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুত সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, জেরিনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। বাবার নাম মো. খোরশেদ আলী। বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের ২ নম্বর রোডের ৬৬ নম্বর বাড়ির একটি কক্ষে জেরিন ভাড়া থাকতেন।
তিনি আরও উল্লেখ করেন, অ্যামেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সি,এস,ই বিভাগের শিক্ষার্থী ওই তরুণী। মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
