নবাবগঞ্জে শিশুহত্যা: মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জে এক শিশুকে কুপিয়ে হত্যার ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয়রা হত্যাকারী চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৯ নম্বর কুশদহ ইউনিয়নের আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা মইনুল ইসলামের ছেলে শাওনকে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সংশ্লিষ্ট থানা জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত