ইরানের মিনাব শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ১০৮ জন মেয়ে শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়ে বর্বরোচিত এ হামলা চালানো হয়। শুরুতে ৫ শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া যায়। পরে নিহতের সংখ্যা বাড়তে বাড়তে ১০৮ জনে পৌঁছায়।
শহরটির গভর্নর এ ঘটনায় আজ রবিবার (১ মার্চ) একদিনের শোক ঘোষণা করেছে।
বার্তাসংস্থা আইআরআইবির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে স্কুল ভবনের মেঝেতে আটটি মরদেহের ব্যাগ পরে আছে।
দেশটির দক্ষিণাঞ্চলের প্রদেশ লামের্দে একটি জিমনেশিয়ামে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ বেসামরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা ইরনা।
একজন স্বাস্থ্য কর্মী জানান, জিমনেশিয়ামে যারা নিহত হয়েছে তাদের প্রায় সবাই শিশু। ওই হামলায় আরও প্রায় ১০০ জন আহত হয়েছেন।
