টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়ের পর বোর্ড চেয়ারম্যান মহসিন নকভিকে কটাক্ষ করেছেন দেশটির সাবেক পেসার শোয়েব আখতার। গতকাল শনিবার শ্রীলঙ্কার কাছে সুপার এইটের ম্যাচে হেরে বিশ্বকাপ শেষ হয়েছে পাকিস্তানের। এরপরই পাকিস্তান দলের টিম ম্যানেজমেন্টকে ‘অজ্ঞ’ হিসেবে আখ্যায়িত করেছেন শোয়েব আখতার।
এই নিয়ে চারটি ধারাবাহিক আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছাতে ব্যর্থ হলো পাকিস্তান। টুর্নামেন্টগুলো হলো- ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। শোয়েব বলেন, ‘পাকিস্তানের ম্যানেজমেন্ট সম্পূর্ণ অসচেতন দেখাচ্ছে। গত ১৫ জনের দল বাছাই সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। সঠিক খেলোয়াড়কে সঠিক দায়িত্বে খেলালে তারা ভালো খেলতে পারে।’
শোয়েব আরও বলেন, ‘ফখর জামান একজন প্রকৃত ওপেনার, কিন্তু আগে তাকে খেলার সুযোগ দেওয়া হয়নি। আজ ফারহান, ফখর ও আবরার সবাই শীর্ষ মানের পারফরম্যান্স দেখাল। এটি সব বলে দেয়।’
এরপর মহসিন নকভির নাম উল্লেখ না করে খোঁচা মেরে শোয়েব বলেন, ‘আমার মহসিন নকভির বিরুদ্ধে কিছু বলার নেই। শুনেছি তিনি একজন ভালো মানুষ। পাকিস্তান ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী চেয়ারম্যানদের মধ্যে একজন। তার প্রভাব, সম্পদ এবং ক্ষমতা রয়েছে। কিন্তু যদি তিনি দৃঢ় ম্যানেজমেন্ট গঠন করতে না পারেন, এবং দল চারটি ধারাবাহিক টুর্নামেন্টে সেমিফাইনালে যেতে ব্যর্থ হয়, তাহলে নিশ্চিতভাবেই বোর্ডের ভেতর সমস্যা আছে।’
শোয়েব আরও বলেন, ‘তিনি ক্রিকেট বিশেষজ্ঞ নাও হতে পারেন এবং সত্যিই দলকে ভালো করতে চান। কিন্তু তিনি কি সঠিক পরামর্শ নিচ্ছেন? আমার তা মনে হয় না। তার নির্বাচক কমিটি কি সঠিকভাবে দায়িত্ব পালন করছে? তিনি পাকিস্তান ক্রিকেটের জন্য সাফল্য চাইলেও চারপাশের সিস্টেম তাকে সাহায্য করছে না। প্রশ্ন হলো- তার চারপাশের মানুষগুলো কারা? নাকভিই পাকিস্তান ক্রিকেটের শেষ আশা, কিন্তু সঠিক সাপোর্ট স্ট্রাকচার ছাড়া পরিস্থিতি পরিবর্তন সম্ভব নয়।’
রোজা ভাঙার সময় খেলোয়াড়দের দুয়ো দেওয়ার তীব্র প্রতিবাদ গার্দিওলার
বিশ্বকাপ ব্যর্থতায় চটেছেন নাকভি; পাকিস্তান দলে বড় পরিবর্তনের ইঙ্গিত