খামেনিকে হত্যা মানে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: পেজেশকিয়ান

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৭:৪০ পিএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হত্যা করেছে—এমন অভিযোগ তুলে কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। খামেনিকে হত্যা মানে মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

আজ রবিবার (১ মার্চ) ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া মতাদর্শের একজন বিশিষ্ট নেতার এই হত্যাকাণ্ড বিশ্বের সব প্রান্তের মুসলিম ও বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য হচ্ছে।

তিনি আরও বলেন, এই বেদনাবহ ঘটনা আজ ইসলামি বিশ্বের সামনে আসা সবচেয়ে বড় পরীক্ষা। এটি শুধু ইরান নয়, বরং গোটা মুসলিম বিশ্বের জন্য এক বিশাল ট্র্যাজেডি।

সূত্র: আল-জাজিরা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত