ইরানের হামলায় ইসরায়েলে ৮ জন নিহত

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৮:০২ পিএম

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় অন্তত আটজন নিহত ও প্রায় ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ও উদ্ধারকারী সংস্থা।

রবিবার (১ মার্চ) জেরুজালেমের ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই এলাকায় ইরানের পক্ষ থেকে এ হামলা চালানো হয় বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা টেলিগ্রামে পাওয়া এক বিবৃতির বরাত দিয়ে নিশ্চিত করেছে।

ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা মাজেন ডেভিড আডোম (এমডিএ) জানিয়েছে, তাদের উদ্ধারকারী দল ও চিকিৎসকরা ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছেন। হতাহতদের দ্রুত সরিয়ে নিতে একটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।

এমডিএ-এর মুখপাত্র জাকি হেলার এক বিবৃতিতে বলেন, বেইত শেমেশে সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে আটজন নিহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত