ব্যক্তিগত কারণ দেখিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
সোমবার (২ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পাঠানো এক পত্রে তিনি তার পদত্যাগের কথা জানান।
পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, ব্যক্তিগত কারণে তিনি বীমা খাতের এই শীর্ষ নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি যথাযথ প্রক্রিয়ায় তার পদত্যাগপত্রটি গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সচিবের প্রতি অনুরোধ জানিয়েছেন।
