৫ বছরে ২৫ কোটি গাছ

প্রকৃতির সুরক্ষায় প্রধানমন্ত্রীর নতুন রূপরেখা

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০১:৩১ পিএম

বাংলাদেশকে একটি সবুজ, শ্যামল ও নিরোগ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (৪ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান এই সভায় সভাপতিত্ব করেন। সভার মূল আলোচ্য বিষয় ছিল সরকারের দুই উচ্চাভিলাষী প্রকল্প- ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ এবং ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ সংক্রান্ত বিশেষ সেলের কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি মূল্যায়ন।

সভায় মন্ত্রিপরিষদের সদস্যরা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সিনিয়র সচিব ও সচিবগণ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত