কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরিতে ভারতকে জিতিয়ে সেমিফাইনালে তুলে ছিলেন সন্জু স্যামসন। মুম্বাইয়ে আরেকটি সেঞ্চুরি পেয়েই গিয়েছিলেন প্রায়। ১১ রানের জন্য তা হয়নি। কিন্তু তার ৪২ বলে ৮টি বাউন্ডরি ও ৭ ছক্কার ইনিংসে ভারত গড়েছে ২৫৩ রানের পাহাড় ইনিংস। যা টপকানো ইংল্যান্ডের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে।
বিশ্বকাপ ইতিহাসে এত রান তাড়া করে জেতার রেকর্ড নেই। তবে বিশ্বকাপে সর্বোচ্চ ২৩০ রান তাড়া করে জেতার রেকর্ড ইংল্যান্ডেরই। টি–টোয়েন্টি বিশ্বকাপের নকআউটে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ১৯৩। সব ধরনের টি–টোয়েন্টিতে ২৫০ রানের বেশি সংগ্রহ তাড়া করে জেতার ঘটনা আছে চারটি।
আজকের ইনিংসে ভারত ছক্কা মেরেছে ১৯টি। টি–টুয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে এটি যৌথভাবে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড।
এই ১৯ নিয়ে এবারের বিশ্বকাপে ভারতের ছক্কা দাড়িয়েছে ৮৮, এক আসরে এটাই সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড।
ভারতের এমন পিটুনিতে সবচেয়ে বেশি ৪ ওভারে ৬১ রান দিয়েছেন ইংল্যান্ডের বোলিংয়ের ভরষা জোফরা আর্চার। টি–টুয়েন্টি বিশ্বকাপের নকআউটে এটাই কোনো বোলারের সবচেয়ে খরুচে বোলিং ফিগার।
