পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০১:১৪ পিএম

ফাল্গুনের শেষ দিকেও ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় থেকে এই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।  

এর আগে ঘন কুয়াশার কারণে সকাল সাড়ে ৭টার দিকে সাময়িকভাবে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের  (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। এতে গুরুত্বপূর্ণ এ রুটে চলাচলকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস ছালাম জানান, ভোরের দিকে ঘন কুয়াশার কারণে পদ্মা-যমুনা নদীর নৌপথে চ্যানেল বিকন বাতি ও মার্কিং পয়েন্ট স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এতে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হওয়ায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ধীরে ধীরে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১৪টি ফেরি চলাচল করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত