জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিবেটিং ফোরাম অব ইন্টারন্যাশনাল রিলেশনসের (ডিএফআইআর) ২০২৬-২৭ সেশনের নতুন কমিটির সভাপতি হিসেবে শিক্ষার্থী আরিয়ান কবির ও সাধারণ সম্পাদক পদে প্রতীতি তৌফিককে মনোনীত করা হয়েছে।
সম্প্রতি ডিএফআইআরের ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি (প্রশাসন) হুমায়রা আক্তার, সহ-সভাপতি (বিতর্ক) নাজমুল ওয়ারা তালহা, যুগ্ম সাধারণ সম্পাদক (বাংলা) রিয়াজুস সালেহীন, যুগ্ম সাধারণ সম্পাদক (ইংরেজি) নিয়াজ মোর্শেদ নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক (যোগাযোগ) আজিজুল হাকিম জয়। সাংগঠনিক সম্পাদক হিসেবে আমিনুল ইসলাম নিলয়, অর্থ সম্পাদক আঁখি আক্তার, অনুষ্ঠান সম্পাদক ইলমা রহমান, দপ্তর সম্পাদক ফারিয়া আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জান্নাতুল মাওয়া শ্যামন্তী, শিক্ষা ও গবেষণা সম্পাদক অরিক মাসুদ দিপ্ত ও তথ্য ও যোগাযোগ সম্পাদক হিসেবে মুরাদ হাসান মিশুতে দায়িত্ব দেওয়া হয়।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. জিসান, সামিয়া তাসনিম স্বাতী ও সালমান জুবায়ের।
