গোপালগঞ্জে নছিমন খাদে পড়ে চালক নিহত

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০২:০৫ পিএম

গোপালগঞ্জে নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বিপ্লব বিশ্বাস নামে নছিমনচালক নিহত হয়েছেন। এসময় নছিমনে থাকা আরও দুইজন গুরুতর আহত হন। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। 

শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের কংশুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শামিম  আল মামুন জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা নছিমনটি কংশুর মসজিদ মোড়ে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় নছিমনচালক বিপ্লব ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় নসিমনে থাকা দুইজন আহত গুরুতর হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত