টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ঠিক আগের দিন মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়ে গেছে কথার লড়াই। তবে এই লড়াইটা মোটেও তিক্ত নয়, বরং বেশ খানিকটা রসিকতায় ভরা। নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের এক মন্তব্যের জবাবে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব হাসিমুখে বলে দিলেন, "ও মিথ্যা বলছে (ঝুট বোল রাহা হ্যায়)!"
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ভারত ২৫৩ রানের পাহাড় গড়েছিল। সেই প্রসঙ্গ টেনে ফাইনালের আগে সংবাদ সম্মেলনে মিচেল স্যান্টনার জানান, ভারতকে যদি ২২০ রানের মধ্যে আটকে রাখা যায়, তবে নিউজিল্যান্ডের জেতার ভালো সুযোগ থাকবে। স্যান্টনারের ভাষায়, 'যদি উইকেটটি গত রাতের মতো ফ্ল্যাট হয়, তবে ভারতকে ২৫০-এর বদলে ২২০-এর মধ্যে আটকে রাখতে পারলে আমাদের ভালো সুযোগ থাকবে।'
স্যান্টনারের এই কৌশলী মন্তব্যের কথা যখন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে জানানো হয়, তিনি মজার ছলে বলেন, ''ঝুট বোল রাহা হ্যায় (ও মিথ্যা বলছে)!' আমরা ভালো ব্যাটিং করার চেষ্টা করব। আমরা যদি ২২৫ বা ২৫০ রান করি, তবে সেটা ভালো হবে। তবে মাঝেমধ্যে উইকেট ভিন্ন আচরণ করে, তখন আমাদের ভিন্নভাবে খেলতে হয়। আমরা ড্রেসিংরুম থেকে আগেভাগে রান সংখ্যা নির্ধারণ করে নামি না। পিচ যেমন ডিমান্ড করবে, আমরা সেভাবেই খেলব।"
'নতুন কিছু বলো', স্যান্টনারকে সূর্যর খোঁচা
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের আগে প্যাট কামিন্স বলেছিলেন, তাদের লক্ষ্য ভারতীয় সমর্থকদের স্তব্ধ করে দেওয়া (Silence the crowd)। কাকতালীয়ভাবে স্যান্টনারও কালকের ফাইনাল নিয়ে একই কথা বলেছেন। স্যান্টনারের এই পুরনো ডায়ালগ শুনে সূর্যকুমার হাসতে হাসতে বলেন, 'সবাই একই লাইন চিপকাচ্ছে (সবাই একই কথা কপি করছে)। নতুন কিছু বলো ভাই!'
জাপানের কাছে ১১-০ গোলে বিধ্বস্ত ভারত