রাজধানীতে নিরাপত্তা কর্মীর আত্মহত্যা !

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৫:৫৫ এএম

রাজধানীর আজিমপুর এলাকার একটি বাসায় এনায়েত উল্লাহ (৩৪) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। ওই ব্যক্তি  ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করতেন বলে জানা গেছে । সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে লালবাগ থানাধীন আজিমপুর ছাপড়া মসজিদ কাশমেরিটোলায় এই ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তার ফুফাতো ভাই আলমগীর হোসেন। তিনি জানান, তাদের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়। আজিমপুরে ওই বাসায় অন্তঃসত্ত্বা স্ত্রী লুবনাকে নিয়ে ভাড়া থাকেন। চাকরি করেন ঢাবির নিরাপত্তা কর্মী হিসেবে।

তিনি আরো জানান, কিছুদিন আগে তার স্ত্রী গ্রামের বাড়িতে যান। সোমবার সন্ধ্যায় ফোনে তাদের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া হয়। এরপর এনায়েত ফোন রেখে দিলে স্ত্রী লুবনা পাশের বাসার ভাড়াটিয়াকে ফোন করে তাদের বাসায় গিয়ে দেখতে বলেন। তখন সেই ভাড়াটিয়া তাদের বাসায় গিয়ে দরজা বন্ধ পান। পরবর্তীতে স্বজনদের খবর জানালে তারা গিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, নিজের রুমে ফ্যানের সাথে মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন তিনি। তখন তারা ৯৯৯ এ কল দিয়ে বিয়ষটি জানায়। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত