কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে শিক্ষকদের সংবর্ধনা

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৭:২৬ পিএম

গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সালাউদ্দিন আইউবীকে সংবর্ধনা দিয়েছেন কাপাসিয়া উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার প্রতিষ্ঠান প্রধান এবং সর্বস্তরের শিক্ষকবৃন্দ।

মঙ্গলবার (১০ মার্চ) কাপাসিয়া মডেল মসজিদ মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ও শিক্ষক পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা হারুনুর রশীদ মোল্লার সভাপতিত্বে এবং মাদরাসা শিক্ষক পরিষদের সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মামুনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত এমপি অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, টোক শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. তাজউদ্দিন, মাদরাসা শিক্ষক পরিষদের সাবেক সভাপতি অধ্যক্ষ ফাইজুল কবির সিদ্দিকী, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন।

এছাড়াও বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আমিনুল হক ফকির, মাদরাসা শিক্ষক পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ বিল্লাল হোসেন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হক, কলেজ শিক্ষক পরিষদের সভাপতি ড. মুহাম্মদ আসাদুল্লাহ সরকার, মাদরাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা মোবারক হোসেন, মাধ্যমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিএসসি, প্রাথমিক শিক্ষক পরিষদের সভাপতি মোতালিব হোসেন সবুজ, মাদরাসা শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মাওলানা মনিরুজ্জামান প্রমুখ।

প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য দেন কাপাসিয়া উপজেলা ওমেন টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোছলিমা আক্তার সুইটি, শিক্ষক নেতা আশরাফুল আলম, নজরুল ইসলাম ও মাওলানা আজিজুর রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি সালাউদ্দিন আইউবী বলেন, শিক্ষকতা একটি মহান ও আদর্শ পেশা। মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিজেকে একজন শিক্ষক হিসেবে পরিচয় দিতেন এবং আপনারা তাঁরই উত্তরসূরি। তিনি শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালন করার আহ্বান জানান।

তিনি প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে বলেন, দুর্নীতিমুক্তভাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে এবং দল-মতের ঊর্ধ্বে থেকে শিক্ষানুরাগী ও যোগ্য ব্যক্তিদের নিয়ে প্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠন করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত