রাজধানীর ব্যস্ত সড়কে এক পথচারীকে মারধরের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। মুহূর্তেই ভাইরাল হওয়া সেই ভিডিও ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। জানা গেছে, মারধর করা ওই নারী রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল মনিকা কবির। ঘটনাটি ঘটেছে গুলশান এভিনিউ এলাকায়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ট্রাফিক সিগন্যালে অসংখ্য গাড়ি আটকে আছে। এ সময় কাঁধে ব্যাগ নিয়ে এক পথচারী রাস্তা পার হচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির ব্যাগ মনিকার কনুইয়ে লেগে যায়। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন মনিকা।
তিনি পথচারীকে ধাক্কা দিয়ে হাতে থাকা ব্যাগ দিয়ে আঘাত করতে শুরু করেন। কয়েক মুহূর্ত ধরে তাকে মারধর করতে দেখা যায়। আশপাশে অনেক মানুষ থাকলেও কেউ তেমনভাবে হস্তক্ষেপ করেননি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ঘটনার তীব্র সমালোচনা শুরু হয়। তবে কিছু ব্যবহারকারী দাবি করছেন, ওই পথচারী নাকি মনিকার প্রতি অশোভন ইঙ্গিত করেছিলেন—যদিও এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ভিডিওর শেষ অংশে দেখা যায়, মারধরের পর মনিকা ভিডিও ধারণকারী ব্যক্তির দিকে তাকিয়ে একটি ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন, যা নিয়ে আরো বিতর্ক তৈরি হয়েছে।
ইরানে ‘সবচেয়ে তীব্র হামলা’ চালানো হবে আজ : পিট হেগসেথ
যুদ্ধ ও ক্রীড়া রাজনীতি: রাশিয়ার জন্য নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে নীরবতা!
ফ্যামিলি কার্ড পেতে রাজনৈতিক বা দলীয় প্রভাব নয়: মিল্টন
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন সাংবাদিক বাছির জামাল