ডোবা থেকে গলিত লাশ উদ্ধার, পুলিশের ধারণা 'পরিকল্পিতভাবে হত্যা'

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৭:০৮ পিএম

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম (৪৬) নামে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় কলসিদিঘির পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মঞ্জুর আলম ৩৮ নম্বর ওয়ার্ডের কলসিদিঘির পাড় আলী মিয়া চেরাগের বাড়ির বাদশা মিয়ার ছেলে। তিন গাড়িচালক ছিলেন।

পুলিশ জানায়, গত ৬ মার্চ থেকে মঞ্জুর আলম নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছিল। তাকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

নগরের বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসাইন বলেন, কলসিদিঘির পাড় এলাকার একটি ডোবা থেকে মঞ্জুর আলম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত শুক্রবারে তার মৃত্যু হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত