সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মহসিন হল মাঠে বুধবার (১১ মার্চ) এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ছাত্রদলের প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের আপসহীন নেত্রী। তার আদর্শ ধারণ করে ছাত্রদল সবসময় দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বায়েজিদ শ্রাবণ, রুহুল আমিন প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আমানুল্লাহ ও হাসান আবিদুর রেজা বায়েজিদ, অমর একুশে হলের সাবেক সভাপতি আব্দুল্লাহ রিয়াদ, যুগ্ম সম্পাদক বিএম কাউসার, এজিএস সজীব ভূইয়া, জাহিদ হসান, সাংস্কৃতিক সম্পাদক রিদওয়ান, আবুজর গিফারী মাহফুজ, সোয়াইব ইসলাম ওমি ও বিজয় একাত্তর হলের সদস্য সচিব সাকিব বিশ্বাসসহ বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মীরা।
সূত্র: বাসস
