মঠবাড়িয়ায় ভিজিএফের চাল বিতরণে টাকা নেওয়ার অভিযোগ 

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৯:২৭ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০২৫-২৬ অর্থবছরে নদীতে জাটকা আরহণে বিরত থাকা জেলে পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ চাল বিতরণে জেলে প্রতি ১০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে  আমড়াগাছিয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডের ৬৬০ জন বেকার জেলেদেও ৮০ কেজি করে চাল বিতরণের নামে স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতায় ইউনিয়ন প্রশাসক টাকা হাতিয়ে নেয়া শুরু করলে জেলেরা এর প্রতিবাদ জানায়। বৃহস্পতিবার (১২মার্চ) দুপুরে উপজেলা বিআরডিবি কর্মকর্তা ও আমড়াগাছিয়া ইউনিয়ন প্রশাসক মো. তরিকুল ইসলাম ওই চাল বিতরণ কর্মসূচির উদ্বোধনের পর অর্থ আদায়ের অভিযোগ উঠলে জেলেদের মাঝে হট্টগোল সৃষ্টি হয়। এসময়  যুবদল নেতা তাহসিন জামান রুমেল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জেলেদের পক্ষে অর্থ আদায়ের প্রতিবাদ করলে পরিস্থতি শান্ত হয়। পরে সংশ্লিষ্ট জেলেদের কাছ থেকে অর্থ আদায় ছাড়াই চাল বিতরণ শুরু হয়।

এ ব্যাপারে স্থানীয় হোগলপাতি গ্রামের উপকারভোগি জেলে শহীদ হাওলাদার অভিযোগ করেন, চাল নিতে ইউনিয়ন পরিষদে এসে শুনি প্রত্যেক জেলেকে ১০০ টাকা করে জমা দিতে হবে। আমড়াগাছিয়া ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা পার্থ প্রতিম হাওলাদার বলেন, বিগত দিনে ইউপি চেয়ারম্যান ও তার পরিষদের সদস্যদের মাধ্যমে চাল বিতরণ করা হয়েছে। এবছর নতুন প্রশাসকের মাধ্যমে চাল বিতরণ করা হচ্ছে। সরকারি নীতিমালা অনুযায়ী সুষ্ঠুভাবে জেলেদের ৮০ কেজি করে চাল বুঝিয়ে দেওয়া হবে।এ বিষয়ে উপজেলা বিআরডিবি কর্মকর্তা ও আমড়াগাছিয়া ইউনিয়ন প্রশাসক মো. তরিকুল ইসলাম বলেন, আমরা পরিবহন খরচ বাবদ ১০০ টাকা করে নির্ধারণ করেছিলাম। পরবর্তীতে জেলেরা প্রতিবাদ করলে সরকারি নীতিমালা অনুযায়ী বিতরণ করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত