জাল ভিসা দিয়ে প্রতারণার দায়ে ডিবির জালে ধরা যুবক

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৫:১৩ পিএম

বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা করে আসছিল এক যুবক। এই প্রতারক ছিল ধরা ছোয়ার বাহিরে। নীলফামারীর পুলিশ বিভাগের গোয়েন্দা শাখা (ডিবি) জালে মমিজুল ইসলাম নামে ওই ভিসা প্রতারক ধরা পড়ে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে নীলফামারীর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার মমিজুল ইসলাম (৩০) কিশোরীগঞ্জ উপজেলার নয়ানখাল কুঠিপাড়া গ্রামের নুর হোসনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, মমিজুল ইসলাম দীর্ঘ ধরে বাড়িতে বসে মানুষকে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা করে আসছিলেন। জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল সেখানে জালপাতেন। এরপর ১২ মার্চ রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে বিভিন্ন দেশের জাল টাকা, জাল ভিসা ও মোবাইলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি মতলুবর রহমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত