শুশিল্পী থেকে চিত্রনায়িকা বনে যাওয়া অভিনেত্রী পূজা চেরি। চলচ্চিত্র ক্যারিয়ার যখন মধ্যগগনে তখনই অনেকটা ‘দুঃসংবাদ’ দিলেন নায়িকা। জানালেন, বিয়ের পর পুরোপুরি সংসারে মনোযোগ দিতে চান তিনি।
পূজা বলেন, তিনি বলেন, সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি কখনো চাই না আমার নামের সঙ্গে ‘ডিভোর্স’ শব্দটি যুক্ত হোক। যদি সম্ভব হয় সংসার আর অভিনয় একসঙ্গেই চালিয়ে যাব। আর যদি মনে হয় কোনোটা উনিশ-বিশ হচ্ছে, সেক্ষেত্রে আমি সংসারকে বেছে নিয়ে চলচ্চিত্র থেকে বিদায় নেব।
ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখলেও জীবনসঙ্গী ও সংসারের গুরুত্ব তার কাছে সবার আগে। পূজা আরও যোগ করেন, সংসারের জন্য আমি নির্দ্বিধায় সবকিছু ছাড়তে পারব।
ক্ষোভ ঝাড়লেন শ্রাবন্তী
ইসরায়েলকে হিজবুল্লাহ নেতার হুঁশিয়ারি