জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান নিজের গানের বাইরে অন্য শিল্পীদের জন্যও নিয়মিত সুর করেন। তার সুরে কণ্ঠশিল্পী, ঐশী, লিজা, আঁখি আলমগীর, পড়শী ও ন্যান্সিসহ আরও অনেকে গেয়েছেন।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ গায়কের সুরে এবার একটি গানে কণ্ঠ দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা। গানটির শিরোনাম ‘ভালো থেকো’। এটি লিখেছেন কবির বকুল। সংগীতাযোজনে শোভন রয়। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন চন্দন রয় চৌধুরী। এতে মডেল হয়েছেন তাপস রায় চৌধুরী ও প্রথমা দাস।
ঈদ উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে এটি।
গানটি প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘নচিকেতা দুই বাংলায় সমানভাবে জনপ্রিয় একজন শিল্পী। জেন জি প্রজন্মও তার গানে নিজেদের খুঁজে নেয়। জীবনমুখী গানের এ শিল্পীর জন্য সুর করা আমার জন্য একটু চ্যালেঞ্জের ছিল। এছাড়া নির্মাতা চন্দন রয় চৌধুরী গানের কথার সঙ্গে সমন্বয় করে দারুণ একটি ভিডিও নির্মাণ করেছেন। আশা করছি গানটি শ্রোতাদের হতাশ করবে না।’’
নচিকেতা বলেন, ‘বেলাল খান যেমন ভালো গায় তেমনই দারুণ সুরও করেন। বাংলাদেশের অনেকের সুরে গান করেছি। তবে এ গানটির সুরে অন্যরকম আমেজ পেয়েছি। একটি গান কথার পাশাপাশি ভালো সুরের কারনেও শ্রোতাদের মনে দাগ কাটে। এ গানটির কথা ও সুর শ্রোতাদের সেই ভালোর তালিকায় থাকবে।’
ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে