ববিতাকে বিশেষ সংবর্ধনা

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৩:১০ পিএম

দেশবরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। অভিনয় জীবনে দেশের ও আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা এই অভিনেত্রী পাঁচ দশকের বেশি সময় ধরে ভক্তদের কাছে সমান জনপ্রিয়। তার অভিনীত নানা চলচ্চিত্রের জন্য তিনি দেশে ও বিদেশে বহু সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন। 

সম্প্রতি দেশের সর্বোচ্চ বেসরকারি রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হয়েছেন। তার একুশে পদক প্রাপ্তিতে তাকে সংবর্ধনা জানাতে আয়োজন করেছে চ্যানেল আই। অনুষ্ঠানে ববিতাকে লাল গালিচা বিছিয়ে স্বাগত জানানো হয়। পরে তাকে উত্তরীয় পরিয়ে ক্রেস্ট প্রদান করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। সংবর্ধনা অনুষ্ঠানের পর ববিতার একান্ত সাক্ষাৎকার নেন সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। এটি ববিতার প্রথম কোনো টেলিভিশনে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি ‘বরেণ্য ববিতা’ শিরোনামে খুব শিগগিরই চ্যানেল আইতে প্রচার হবে। 

ববিতা তার একুশে পদক প্রাপ্তিকে জীবনের সব সম্মাননার চেয়েও বড় মনে করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলেই তার এই অর্জনকে অভিনন্দন জানিয়ে শ্রদ্ধা প্রকাশ করেন। চ্যানেল আইয়ের আয়োজন দর্শকদের জন্যও একটি আনন্দময় এবং গৌরবময় মুহূর্ত হিসেবে প্রকাশিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত