বিরামপুর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৫:৪৫ পিএম

বিরামপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। শনিবার (১৪মার্চ) বিরামপুর প্রেসক্লাব কলেজ বাজারের নিজস্ব ভবনে আয়োজিত ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি তোসাদ্দেক হোসেন তোসা, যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সেক্রেটারী মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন মন্ডল, জেলা যুবদলের নির্বাহী সদস্য অ্যাডভোকেট আবুল বাশার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ইব্রাহীম বাবু, বিরামপুর সরকারী কলেজের অধ্যক্ষ(ভার:) অদ্বৈত্য কুমার অপু,পরিবহন শ্রমিক নেতা জাহিদুল ইসলাম, সুধীবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা।

ইফতার শেষে আলোচনা সভায় বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক কমিটির মেয়াদ শেষ হওয়ায় সকলের মতামতের ভিত্তিতে কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে সর্বসম্মতি ক্রমে বিরামপুর প্রেসক্লাব কলেজ বাজারের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হক মানিক ও সাধারন সম্পাদক হয়েছেন কামরুজ্জামান। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি ডা. নূরল হক, সহ-সভাপতি আব্দুল কাফী, যুগ্ম-সাধারন সম্পাদক রিপন মানিক চৌধুরী, সাংগঠনিক-দপ্তর ও অর্থ সম্পাদক জাহিনুর ইসলাম, প্রচার-প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক একলাছুর রহমান। এছাড়া কার্যনির্বাহী সদস্য মোরশেদ মানিক ও মাজাহারুল ইসলাম তানিম। বিদায়ী সভাপতি মোরশেদ মানিক নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সকলকে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত