তেঁতুলিয়ায় ইউপি চেয়ারম্যানের অভিযোগ, যা বললেন ইউএনও

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০১:০৫ এএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরুর বিরূদ্ধে অভিযোগ করেছেন উপজেলার ৪নং শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম। পাশাশাপাশি তাকে হেনস্তা করেছেন বলেও অভিযোগ করেন তিনি। রবিবার(১৫মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ৪নং শালবাহান ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে জড়ো হওয়া ইউনিয়নবাসীর সামনে এ অভিযোগ করেন ইউপি চেয়ারম্যান। চেয়ারম্যানের আহ্বানে সকাল থেকেই ইউনিয়ন পরিষদের সামনে উপস্থিত ছিলেন হাজারো ইউনিয়নবাসী।

সেখানে আশরাফুল ইসলাম অভিযোগ করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজ শাহিন খসরু তার ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের ফাইল পাস করাতে ১৫ শতাংশ ঘুষ নিয়েছেন। ঘুষ নেওয়ার জন্য ইউপি চেয়ারম্যান আলমগিরকে মিডিয়া হিসেবে ব্যবহার করেন। ঘুষের টাকা না পাওয়া পর্যন্ত ফাইল পাস করেন না তিনি। এসব তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় আক্রোশমূলকভাবে আমাকে হেনস্তা করেছেন। এমনকি ইউনিয়ন পরিষদে আসতে আমাকে মৌখিকভবে নিষেধ করেছেন। ফাইল পাস করাতে ১৫ শতাংশ নেওয়ার যাবতীয় তথ্য প্রমাণ আমার কাছে আছে বলে দাবি করেন ইউপি চেয়ারম্যান আশরাফুল। এমতাবস্থায় তিনি বিষয়টি তদন্ত করে ন্যায়বিচার পেতে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। 

এদিকে অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজ শাহিন খসরু বলেন, আসলে ওই ইউপি চেয়ারম্যান আমার বিরূদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। ওই চেয়ারম্যানের বিষয়ে তদন্তে বিভিন্ন অভিযোগ প্রমাণিত হয়েছে, তার বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানতে পারলে পরদিন থেকেই আমার বিরূদ্ধে ফেসবুকে লাইভে এসে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। বিষয়টি তদন্ত হলে বোঝা যাবে। আমার কাছেও ওই চেয়ারম্যানের বিরূদ্ধে নানা অভিযোগ রয়েছে। তিনি বলেন আশরাফুল আলম জনগণকে সমবেত করে সহানুভূতি আদায়ের চেস্টা করছেন। কিন্ত এভাবে বিষয়টি থেকে রেহাই পাবেননা বলে উল্লেখ করে তিনি।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত